Remedies for Rahu

রাহু গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তির উপায় (Remedies for Rahu)

জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি ‘ছায়া গ্রহ’ এবং মায়ার কারক বলা হয়। রাহু মূলত আকস্মিক ঘটনা, বিভ্রান্তি, রাজনীতি এবং অতৃপ্ত বাসনার প্রতীক। কোষ্ঠীতে রাহু অশুভ অবস্থানে থাকলে মানুষের বুদ্ধি কাজ করে না এবং সে ভুল পথে পরিচালিত হয়।

রাহু দুর্বল বা অশুভ হওয়ার লক্ষণ

  • হঠাৎ কোনো বড় বিপদে পড়া বা আকস্মিক দুর্ঘটনা।
  • অকারণে ভয় পাওয়া, দুঃস্বপ্ন দেখা বা অনিদ্রা।
  • ভুল সিদ্ধান্ত নেওয়া এবং পরে পস্তানো।
  • খারাপ নেশায় আসক্ত হয়ে পড়া।
  • পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে অহেতুক ভুল বোঝাবুঝি।
  • গ্যাসের সমস্যা বা পেটের জটিল রোগ।

রাহুর প্রতিকারসমূহ

রত্ন ধারণ:

রাহুর অশুভ প্রভাব কাটাতে এবং শুভ ফল পেতে গোমেদ (Hessonite) ধারণ করা হয়।

  • নিয়ম: অন্তত ৫-৭ রতি ওজনের স্বচ্ছ গোমেদ রুপো বা পঞ্চধাতুর আংটিতে মধ্যমা (Middle Finger) আঙুলে ধারণ করতে হয়।
  • সময়: শনিবার বা বুধবার সূর্যোদয়ের পর শুভ সময়ে এটি ধারণ করা উচিত।

রুদ্রাক্ষ:

রাহুর শান্তি ও নেতিবাচক শক্তি থেকে বাঁচতে মুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত ফলদায়ক।

মন্ত্র জপ:

প্রতিদিন রাতে বা সন্ধ্যায় রাহুর বীজ মন্ত্র ১০৮ বার জপ করুন:

ওঁ ভ্রাং ভ্রীং ভ্রৌং সঃ রাহবে নমঃ

দান কার্য:

শনিবার নীল বস্ত্র, কম্বল, তিল, সর্ষের তেল বা লোহা দান করা শুভ। এছাড়া কুষ্ঠ রোগীদের সেবা বা দান করলে রাহু দ্রুত শান্ত হয়।

জীবনযাত্রায় পরিবর্তন (টোটকা):

  • মাথার কাছে একটি তামার পাত্রে জল রেখে ঘুমান এবং সকালে সেই জল কোনো গাছে ঢেলে দিন।
  • শিবলিঙ্গে নিয়মিত জল বা গঙ্গাজল অভিষেক করুন। শিবের উপাসনা রাহুর প্রকোপ কমাতে সেরা উপায়।
  • পাখিদের দানা খাওয়ান (সাত প্রকার শস্য বা সাতনাজা)।
  • শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।
  • রান্নাঘরে বসে খাবার খাওয়ার অভ্যাস করুন।

Remedies for Rahu

পরামর্শ ও সতর্কতা

In Vedic Astrology, Rahu is a ‘Shadow Planet’ known for creating illusion, sudden changes, and worldly desires. It represents obsession, mystery, and politics. If Rahu is weak or afflicted in a horoscope, it can lead to mental confusion and poor life choices.

Symptoms of a Weak or Afflicted Rahu

  • Sudden mishaps, accidents, or unforeseen crises.
  • Unexplained fears, nightmares, or chronic insomnia.
  • Taking impulsive and wrong decisions.
  • Inclination towards harmful addictions or bad habits.
  • Unnecessary misunderstandings with family and friends.
  • Digestive issues, bloating, or chronic gastric problems.

Effective Remedies for Rahu

Gemstone Recommendation:

To mitigate the negative effects of Rahu and gain clarity, wearing a Hessonite Garnet (Gomed) is recommended.

  • Method: A 5-7 carat transparent Gomed should be set in a Silver or Ashtadhatu ring and worn on the Middle finger.
  • Time: It should be worn on a Saturday or Wednesday morning during an auspicious Hora.

Rudraksha:

Wearing an 8 Mukhi Rudraksha is highly effective in pacifying Rahu and protecting oneself from negative energies.

Mantra Chanting:

Chant the Rahu Beej Mantra 108 times daily, preferably in the evening or night:

“Om Braam Breem Broum Sah Rahave Namah”

Donation (Daan):

Donating items like Blue clothes, Blankets, Sesame seeds, Mustard oil, or Iron on Saturdays is auspicious. Serving or donating to lepers is considered a very powerful remedy for Rahu.

Lifestyle Changes:

  • Keep a copper vessel filled with water near your head while sleeping, and pour it into a plant the next morning.
  • Worship Lord Shiva and perform Jal Abhishek on the Shivling regularly.
  • Feed birds with a mixture of seven types of grains (Satnaja).
  • Try to maintain good relations with your in-laws.
  • Eating your meals in the kitchen is believed to reduce Rahu’s negative impact.