Remedies for Jupiter (Brihaspati)

বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তির উপায় (Remedies for Jupiter)

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি বা গুরু-কে ‘দেবগুরু’ বলা হয়। বৃহস্পতি জ্ঞান, ভাগ্য, সন্তান, বিবাহ এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ। কোষ্ঠীতে বৃহস্পতি শুভ থাকলে জীবনে সুখ-সমৃদ্ধি উপচে পড়ে, কিন্তু অশুভ বা দুর্বল থাকলে ভাগ্যের সঙ্গ পাওয়া কঠিন হয়ে পড়ে।

বৃহস্পতি দুর্বল বা অশুভ হওয়ার লক্ষণ

  • অত্যধিক পরিশ্রম করা সত্ত্বেও ভাগ্যের সহায়তা না পাওয়া।
  • বিবাহে বিলম্ব বা দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি।
  • সন্তান লাভে বাধা বা সন্তানদের সাথে দূরত্বের সৃষ্টি।
  • লিভারের সমস্যা, মেদ বৃদ্ধি বা হজমের গণ্ডগোল।
  • গুরুজন বা শিক্ষকদের সাথে সুসম্পর্কের অভাব।

বৃহস্পতির প্রতিকারসমূহ

রত্ন ধারণ:

বৃহস্পতির শুভ শক্তি বৃদ্ধি করতে পোখরাজ (Yellow Sapphire) ধারণ করা হয়।

  • নিয়ম: অন্তত ৪-৬ রতি ওজনের পোখরাজ সোনার আংটিতে তর্জনী (Index Finger) আঙুলে ধারণ করতে হয়।
  • সময়: বৃহস্পতিবার সূর্যোদয়ের পর শুভ সময়ে এটি ধারণ করা উচিত।

রুদ্রাক্ষ:

বৃহস্পতির আশীর্বাদ পেতে ৫ মুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত ফলদায়ক। এটি মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে।

মন্ত্র জপ:

প্রতিদিন স্নান সেরে গুরু বা বৃহস্পতির বীজ মন্ত্র ১০৮ বার জপ করুন:

“ওঁ গ্রাং গ্রীং গ্রৌং সঃ গুরুবে নমঃ“

দান কার্য:

বৃহস্পতিবার হলুদ বস্ত্র, ছোলার ডাল, গুড়, হলুদ বা ধর্মীয় বই দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

জীবনযাত্রায় পরিবর্তন (টোটকা):

  • প্রতি বৃহস্পতিবার কপালে হলুদের বা চন্দনের তিলক লাগান।
  • বাড়িতে কলাগাছ থাকলে তাতে জল দিন এবং সেবা করুন (তবে বাড়িতে কলাগাছ না রাখাই ভালো, মন্দিরে সেবা করা শ্রেয়)।
  • নিজে শিক্ষক, পিতা এবং গুরুজনদের সম্মান করুন।
  • বৃহস্পতিবার আমিষ আহার এবং সাবান-শ্যাম্পু ব্যবহার এড়িয়ে চলার চেষ্টা করুন।

Remedies for Jupiter (Brihaspati)

In Vedic Astrology, Jupiter or ‘Guru’ is known as the ‘Preceptor of the Gods.’ It governs wisdom, fortune, children, marriage, and spirituality. A strong Jupiter brings prosperity and happiness, while a weak or afflicted Jupiter can cause struggles in various aspects of life.

Symptoms of a Weak or Afflicted Jupiter

  • Lack of good fortune despite hard work and effort.
  • Delays in marriage or misunderstandings in marital life.
  • Obstacles in having children or conflicts with them.
  • Liver-related issues, obesity, or digestive problems.
  • Strained relationships with elders, mentors, or teachers.

Effective Remedies for Jupiter

Gemstone Recommendation:

To strengthen the positive influence of Jupiter, wearing a Yellow Sapphire (Pukhraj) is recommended.

  • Method: A 4-6 carat Yellow Sapphire should be set in a Gold ring and worn on the Index finger.
  • Time: It should be worn on a Thursday morning during the auspicious Hora.

Rudraksha:

Wearing a 5 Mukhi Rudraksha is highly beneficial for Jupiter, as it helps in achieving mental peace and spiritual growth.

Mantra Chanting:

Chant the Jupiter (Guru) Beej Mantra 108 times daily after your morning bath:

“Om Graam Greem Groum Sah Guruve Namah”

Donation (Daan):

Donating yellow items such as Yellow cloth, Chana Dal (Gram pulse), Jaggery, Turmeric, or religious books on Thursdays is considered very auspicious.

Lifestyle Changes:

  • Apply a tilak of Turmeric or Sandalwood on your forehead every Thursday.
  • Water a banana tree and offer your prayers (preferably in a temple).
  • Respect your teachers, father, and elder family members.
  • Try to avoid non-vegetarian food and the use of soap or shampoo on Thursdays.