Remedies For Ketu
কেতু গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তির উপায় (Remedies for Ketu)
জ্যোতিষশাস্ত্রে কেতুকে একটি ‘ছায়া গ্রহ’ এবং মোক্ষ বা আধ্যাত্মিকতার কারক বলা হয়। রাহু যেমন বাইরের দুনিয়ার প্রতি আকর্ষণ বাড়ায়, কেতু তেমনই মানুষকে অন্তর্মুখী করে তোলে। কোষ্ঠীতে কেতু অশুভ বা পীড়িত থাকলে জীবনে একাকীত্ব, বিভ্রান্তি এবং শারীরিক নানা সমস্যা দেখা দেয়।


কেতু দুর্বল বা অশুভ হওয়ার লক্ষণ
- অকারণ অজ্ঞাত ভয়, ডিপ্রেশন বা একা থাকার প্রবণতা।
- শরীরের নিম্নাংশে বা হাত-পায়ে ঝিনঝিন করা ও স্নায়বিক সমস্যা।
- চর্মরোগ বা ঘা যা সহজে সারতে চায় না।
- কঠোর পরিশ্রমের পরেও প্রাপ্য সম্মান বা ক্রেডিট না পাওয়া।
- সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা বা প্রস্রাবজনিত সমস্যা।
- কোনো কারণ ছাড়াই কাজে মন উঠে যাওয়া বা বিরাগ আসা।
কেতুর প্রতিকারসমূহ
রত্ন ধারণ:
কেতুর অশুভ প্রভাব কাটাতে এবং মানসিক একাগ্রতা বাড়াতে ক্যাটস আই (Cat’s Eye) বা লহসুনিয়া ধারণ করা হয়।
- নিয়ম: অন্তত ৫-৭ রতি ওজনের ভালো মানের ক্যাটস আই পঞ্চধাতু বা রুপোর আংটিতে মধ্যমা বা কনিষ্ঠা আঙুলে ধারণ করতে হয়।
- সময়: মঙ্গলবার বা বৃহস্পতিবার সূর্যোদয়ের পর শুভ সময়ে এটি ধারণ করা উচিত।
রুদ্রাক্ষ:
কেতুর আশীর্বাদ পেতে এবং অশুভ শক্তি থেকে দূরে থাকতে ৯ মুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত ফলদায়ক।
মন্ত্র জপ:
প্রতিদিন রাতে শোবার আগে কেতুর বীজ মন্ত্র ১০৮ বার জপ করুন:
“ওঁ স্লাং স্লীং স্লৌং সঃ কেতবে নমঃ“
দান কার্য:
কালো ও সাদা কম্বল, গরম কাপড়, তিল বা কালো ছাতা দান করা শুভ। এছাড়া অনাথ আশ্রমে খাদ্য বা বস্ত্র দান করলে কেতু দেব প্রসন্ন হন।
জীবনযাত্রায় পরিবর্তন (টোটকা):
- কুকুরকে (বিশেষ করে কালো বা দোআঁশলা কুকুর) নিয়মিত খাবার বা রুটি খাওয়ান। এটি কেতুর শ্রেষ্ঠ প্রতিকার।
- গণেশজির উপাসনা করুন এবং তাঁকে লাল ফুল অর্পণ করুন। গণেশ উপাসনা কেতুর দোষ খণ্ডন করে।
- বড়দের, বিশেষ করে দাদু বা বয়স্ক ব্যক্তিদের সেবা করুন।
- পাখিদের বাজরা বা দানা খাওয়ান।
Remedies for Ketu
পরামর্শ ও সতর্কতা
In Vedic Astrology, Ketu is a ‘Shadow Planet’ representing spirituality, liberation (Moksha), and detachment. While Rahu pulls one towards material desires, Ketu drives one towards introspection. An afflicted or weak Ketu in the horoscope can lead to isolation, confusion, and physical ailments.


Symptoms of a Weak or Afflicted Ketu
- Unexplained fears, depression, or a tendency to remain isolated.
- Nervous system issues or tingling sensations in the hands and feet.
- Persistent skin diseases or wounds that take long to heal.
- Lack of recognition or credit despite hard work.
- Anxiety regarding children or urinary tract issues.
- Sudden loss of interest in work or life’s activities.
Effective Remedies for Ketu
Gemstone Recommendation:
To mitigate the ill effects of Ketu and enhance focus, wearing a Cat’s Eye (Lehsunia) is recommended.
- Method: A 5-7 carat high-quality Cat’s Eye should be set in an Ashtadhatu or Silver ring and worn on the Middle or Little finger.
- Time: It should be worn on a Tuesday or Thursday morning during the auspicious Hora.
Rudraksha:
Wearing a 9 Mukhi Rudraksha is highly effective in pacifying Ketu and protecting the wearer from negativity.
Mantra Chanting:
Chant the Ketu Beej Mantra 108 times daily before going to sleep:
“Om Slaam Sleem Sloum Sah Ketave Namah”
Donation (Daan):
Donating black and white blankets, warm clothes, sesame seeds, or black umbrellas is auspicious. Offering food or clothes at orphanages also pleases Ketu.
Lifestyle Changes:
- Feed street dogs (especially black or multi-colored ones) regularly. This is considered the best remedy for Ketu.
- Worship Lord Ganesha and offer him red flowers. Ganesha worship is a powerful way to negate Ketu’s malefic effects.
- Serve elders, especially your paternal grandfather or aged people.

